স্কুলে গিয়ে নিখোঁজ, মাটিচাপা অবস্থা শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যালয়ে গিয়ে নিখোঁজের তিনদিন পর মরিয়ম (৭) নামে এক শিশুর মরদেহ বসতঘরের মাটিচাপা অবস্থা থেকে উদ্ধার করেছে

2026-09-13T09:46:58+00:00
2026-09-13T09:48:56+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্কুলে গিয়ে নিখোঁজ, মাটিচাপা অবস্থা শিশুর মরদেহ উদ্ধার
জামালপুর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৯:৪৮ এএম
মরিয়ম। ছবি : সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যালয়ে গিয়ে নিখোঁজের তিনদিন পর মরিয়ম (৭) নামে এক শিশুর  মরদেহ বসতঘরের মাটিচাপা অবস্থা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে সিধুলী চরলোটাবর এলাকার জামিনুর নামের এক ব্যক্তির ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।


তিন দিন আগে বিদ্যালয়ে গিয়ে মরিয়ম নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে শনিবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘরে তল্লাশি চালিয়ে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে আসে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নিখোঁজ  বসতঘর  মাটিচাপা  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: