ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৬) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। এ সময়

2026-09-13T09:27:43+00:00
2026-09-13T09:27:43+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ এএম 
প্রতীকী ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৬) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবি উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা এবং পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান করতেন।

আহতরা হলেন একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে একই গ্রামের আরও তিনজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন রবি। পথে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রবিকে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন গ্রাম্য বিরোধের জেরে একই গ্রামের সুমন শেখ (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। নিহত রবি ছিলেন সুমনের চাচা। হামলায় আহত তিনজনও একই পক্ষের অনুসারী। ওই ঘটনার জের ধরেই শনিবারের হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফরিদপুর  পূর্বশত্রুতা  চা দোকানি  কুপিয়ে হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: