গাজীপুরে জোড়া খুনের মামলার আসামি বরিশালে গ্রেফতার

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে এসআরবি-৮।শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এসআরবি-৮ এর

2026-10-30T18:02:40+00:00
2026-10-30T18:43:38+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে জোড়া খুনের মামলার আসামি বরিশালে গ্রেফতার
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম  আপডেট: ৩০.১০.২০২৬ ৬:৪৩ পিএম
গ্রেফতারকৃত ট্রাকচালক মো. মাজহারুল ইসলাম। ছবি : সময়ের আলো
ঢাকার গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে এসআরবি-৮।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার অভিযুক্তকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রমতে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শকসহ স্থানীয় এক বিএনপি নেতা নিহত ও দুই জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছিলেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি ঘাতক ট্রাক চালক মাজহারুল ইসলাম (২৫) ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে এসআরবি-৮ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামি মাজহারুল ইসলামকে বরিশাল এসআরবি-৮ এবং এসআরবি-১ এর যৌথ আভিযানে গত ২৯ অক্টোবর রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালনকালীন তিনজন আসামিসহ থানায় ফিরছিলেন।

রাত আনুমানিক আড়াইটায় কালীগঞ্জ শ্রমিক কলেজের মেইন গেটের পশ্চিম পার্শ্বে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুইজন ব্যক্তিকে তল্লাশিকালে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন।

এসময় রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়াগতির একটি ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়।


এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। এরপর চালক বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার উপর দিয়ে ট্রাক চালিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসআই মিজানুর রহমান ঘাতক ট্রাকটি আটকানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় পাঁচশ' গজ টেনে নিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন ভোর সাড়ে ছয়টায় এসআই মিজানুর রহমানও  মৃত্যুবরণ করেন। 

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাজহারুল ইসলামকে গ্রেফতারের জন্য এসআরবি-১ এর সিপিসি-৩ এবং এসআরবি-৮ -এর চৌকস সদস্যরা যৌথ আভিযান চালায় এবং ঘাতক চালককে গ্রেফতার করতে সক্ষম হয়। 

পরে গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   গাজীপুর  জোড়া খুন  মামলা  আসামি  বরিশাল  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: