এতিম ও দুস্থদের কল্যাণে কাজ করে যাবে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

পটিয়া সংবাদদাতা

সারাদেশ

এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি

2026-10-30T17:04:43+00:00
2026-10-30T17:04:43+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
এতিম ও দুস্থদের কল্যাণে কাজ করে যাবে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
পটিয়া সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম 
ছবি : সংগৃহীত
এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এ ছাড়া এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে অনেকেই দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে মাদ্রাসাশিক্ষার গুরুত্ব অপরিসীম।


মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমসহ অন্যরা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   এতিম  দুস্থ  কল্যাণ  সরকার  সমাজকল্যাণমন্ত্রী  পটিয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: