প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সময়ের আলোশিক্ষার মানোন্নয়ন, কলেজ জাতীয়করণ ও অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শহরের আহার রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাশেদ খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক নাহিদ রেজা এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।
মতবিনিময় সভায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, জাতীয়করণসহ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় কলেজের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
সময়ের আলো/জোই