কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত মা-মেয়ে

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তার পাঁচ বছর বয়সী ছেলে রাজিন নিহত হয়েছে। এ

2026-10-30T15:32:13+00:00
2026-10-30T15:32:13+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত মা-মেয়ে
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তার পাঁচ বছর বয়সী ছেলে রাজিন নিহত হয়েছে। এ ঘটনায় শাহীনের স্ত্রী তুহিন আক্তার ও আট বছর বয়সী মেয়ে আহত হয়েছে। অন্য মোটরসাইকেলের চালকও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা প্রধান সড়কের দুর্গাপুর মোড়ের কাছে লাউড়ি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হক শাহীন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা। তিনি কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। 


অন্য মোটরসাইকেলের চালক সফিক (৩৫) নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।

স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত সফিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ ও প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কেন্দুয়া  মোটরসাইকেল  সংঘর্ষ  বাবা-ছেলে  নিহত  আহত  মা-মেয়ে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: