অন্যায় প্রতিহত করাই হোক ঈদের শিক্ষা : ড. মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

ইসলামের মূল আদর্শ শান্তি ও ঐক্য অনুসরণ করে নিজেদের মধ্যকার সব বিভেদ ভুলে অন্যায়কে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন নরসিংদী-২ (পলাশ)

2026-03-21T19:47:01+00:00
2026-03-21T19:47:01+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
অন্যায় প্রতিহত করাই হোক ঈদের শিক্ষা : ড. মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৭:৪৭ পিএম 
মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ড. আব্দুল মঈন খান। ছবি : সময়ের আলো
ইসলামের মূল আদর্শ শান্তি ও ঐক্য অনুসরণ করে নিজেদের মধ্যকার সব বিভেদ ভুলে অন্যায়কে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (২১ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ইসলামের মূল বাণী হলো শান্তি। এই শান্তির বাণী অনুসরণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে সব দ্বিধা-দ্বন্দ্ব দূর করে আমরা যেন অন্যায়কে প্রতিহত করতে পারি, সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে।

তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানেরা ভাই ভাই। বিশ্বের মুসলমানেরা যদি কোথাও বিপদগ্রস্ত হয়, তবে তাদের উদ্ধার করা আমাদের সবার দায়িত্ব। বর্তমান পরিস্থিতি থেকে আপনাদের সজাগ হতে হবে। আপনারা সত্য ও ন্যায়ের পথে থাকুন, ইনশাল্লাহ মহান আল্লাহর রহমত আমাদের ওপর বর্ষিত হবে। এর মাধ্যমেই বিশ্বের বুকে মুসলমানেরা তাদের গৌরব ফিরে পাবে।


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক চ্যালেঞ্জ প্রসঙ্গে মঈন খান বলেন, মুসলমানদের সামনে যে চ্যালেঞ্জ আসছে, তা ইসলামের শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। আমরা যদি আল্লাহ ও রাসুলের প্রদর্শিত পথে সঠিকভাবে নিজেদের নিয়োজিত করতে পারি, তবে পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানদের ক্ষতি করতে পারবে না।

এফআর


  বিষয়:   নরসিংদী  পলাশ  অন্যায়  প্রতিহত  ঈদ  শিক্ষা  ড. মঈন খান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: