প্রতিরক্ষা দফতরের সংবাদ অফিস বন্ধ করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের ভেতরে থাকা বিভিন্ন সংবাদমাধ্যমের অফিসগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। দেশটির জাতীয়

2026-03-24T13:11:18+00:00
2026-03-24T13:13:09+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
প্রতিরক্ষা দফতরের সংবাদ অফিস বন্ধ করল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১:১১ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ১:১৩ পিএম
বিভিন্ন সংবাদমাধ্যমের অফিসগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের ভেতরে থাকা বিভিন্ন সংবাদমাধ্যমের অফিসগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। দেশটির জাতীয় প্রতিরক্ষা সংশ্লিষ্ট গোপন এবং সংবেদনশীল নথি প্রকাশের ওপরে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার বিরোধিতা করে ফেডারেল আদালতে মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন সাংবাদিক স্বীকৃতি নীতিমালা বাতিল করার পর পেন্টাগণ এই সিদ্ধান্ত নিয়েছে। 


অবশ্য পেন্টাগনের দাবি, নতুন এই ব্যবস্থায় সাংবাদিকরা পুরোপুরি নিষিদ্ধ হচ্ছেন না। তারা আগের মতোই সংবাদ সম্মেলনে অংশ নিতে পারবেন এবং কর্মকর্তাদের সাক্ষাৎকারের জন্য পেন্টাগনের ভেতরে যেতে পারবেন। তবে ভবনের ভেতরে অবস্থানকালে তাদের সঙ্গে একজন সরকারি কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক থাকবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রতিরক্ষা দফতর  সংবাদ অফিস  ট্রাম্প প্রশাসন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: