প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে সরানোর কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে

2026-11-05T08:33:25+00:00
2026-11-05T08:33:25+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে সরানোর কথা ভাবছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর এ আলোচনা শুরু হয়। হোয়াইট হাউসের কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের যুদ্ধ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপরও নির্বাচনে পরাজয়ের দায় চাপতে পারে।

এমন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নামও আলোচনায় এসেছে। সূত্রগুলোর ধারণা, গভর্নর হিসেবে তার মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার আগে অন্তর্বর্তী সময়ে মার্কিন সিনেটের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তিনি।


তবে বুধবার সাংবাদিকদের কাছে প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথা অস্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, হেগসেথ ‘খুব ভালো কাজ করছেন’।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও জানান, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর প্রেসিডেন্টের ‘পূর্ণ আস্থা’ রয়েছে।

সূত্র : আল-জাজিরা 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রতিরক্ষামন্ত্রী  হেগসেথ  সরানো  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: