হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টার সময় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক

2026-11-05T10:46:48+00:00
2026-11-05T10:56:06+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ০৫.১১.২০২৬ ১০:৫৬ এএম
পুরোনো ছবি।
হরমুজ প্রণালি দিয়ে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টার সময় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের দুটি এলইউসিএএস ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে সংস্থাটি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, গত রাতে হরমুজ প্রণালির দক্ষিণ দিক দিয়ে চলাচলের সময় একটি বড় তেলবাহী জাহাজ মাইনের আঘাতে পড়ে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রণালির পূর্ব অংশ দিয়ে বের হওয়ার সময় দ্বিতীয় একটি সুপারট্যাংকারেও আগুন লাগে। পরে আগুন নেভাতে সেখানে পাঠানো একটি টাগবোটেও আগুন ধরে যায়।

এদিকে, আইআরজিসির দাবি, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট যুক্তরাষ্ট্রের দুটি এলইউসিএএস ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ড্রোন দুটিকে নিরাপদে অবতরণে বাধ্য করার পর অক্ষত অবস্থায় জব্দ করা হয়।


বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আইআরজিসি বলেছে, মাইন পাতা জলপথ দিয়ে জাহাজ চলাচলে দেশটির জোরাজুরির কারণে মার্কিন করদাতা ও আঞ্চলিক মিত্রদের বিপুল আর্থিক ও বিমা ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হরমুজ প্রণালি  তেলবাহী জাহাজ  আগুন  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: