বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আজ ভোরে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।বৃষ্টির কারণে দুদিন ধরে নগরীতে গরম অনেকটা কম।তবে আজ দিনের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

2026-03-27T09:04:28+00:00
2026-03-27T09:04:28+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:০৪ এএম 
সংগৃহীত ছবি
আজ ভোরে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে দুদিন ধরে নগরীতে গরম অনেকটা কম। তবে আজ দিনের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
 
পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
 
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
  
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।
 
আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
 
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্য বিভাগে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

/এমএইচআর 

  বিষয়:   বৃষ্টি  পূর্বাভাস  আবহাওয়া অধিদফতর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: