কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার, আটক ২

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরে বিশেষ অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজনকে আটক

2026-03-27T21:24:25+00:00
2026-03-27T21:24:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার, আটক ২
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম 
দিনাজপুরে কোটি টাকার কষ্টিপাথরসহ আটককৃতরা। সংগৃহীত ছবি
দিনাজপুরে বিশেষ অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর ও রানীরবন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় চিরিরবন্দর থানা পুলিশের সহায়তায় ২ জনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে মোট ৩০.৬০০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ২টি মূর্তি (উমা-মহেশ্বর ও বিষ্ণু) উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা গ্রামের তাপস চন্দ্র রায় (৩০) এবং রানীরবন্দরের নশরৎপুর গ্রামের পরেশ চন্দ্র রায় (৬০)।


এছাড়া একই উপজেলার ভূষিরবন্দর এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬৪.৯০০ কেজি ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলো কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া এসব প্রত্নবস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান সময়ের আলোকে বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   কষ্টিপাথর  উদ্ধার  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: