ন্যাটোর পাশে থাকবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো পাশে না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

2026-03-28T10:46:53+00:00
2026-03-28T10:46:53+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ন্যাটোর পাশে থাকবে না যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৪৬ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো পাশে না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

Advertisement
বক্তব্যে ট্রাম্প বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো আলোচনা করেনি ওয়াশিংটন। 

হামলার পর ন্যাটোর অনেক সদস্য দেশ এ পদক্ষেপের বিরোধিতা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমরা সব সময় তাদের পাশে থেকেছি। কিন্তু এখন তাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে, আমাদের আর তাদের পাশে থাকার প্রয়োজন নেই।

ট্রাম্প আরও বলেন, যদি তারা আমাদের পাশে না থাকে, তাহলে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না।
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ইসরাইল  ন্যাটো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: