মসজিদের অনুদান তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে মসজিদের উন্নয়নকল্পে অনুদান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষোর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।শনিবার (২৮

2026-03-28T16:57:37+00:00
2026-03-28T16:57:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মসজিদের অনুদান তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:৫৭ পিএম 
প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রামে মসজিদের উন্নয়নকল্পে অনুদান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষোর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শনিবার (২৮ মার্চ) বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস (ওসি) ছালাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার জোয়াডি ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় মূল অভিযুক্ত কায়েমকোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। 

স্থানীয়রা বলেন, শুক্রবার জুমার নামাজের আগে কায়েমকোলা সরকারপাড়া জামে মসজিদের পুরাতন টিন পরিবর্তনসহ অন্যান্য সংস্কার কাজের বিষয়ে আলোচনা হয়। এ সময় সবাই স্বেচ্ছায় অনুদান দিতে চাইলেও ওই গ্রামের রাজিব হোসেন এতে বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হট্টগোল হয়। 

সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজিব হোসেনের অনুসারী ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের অনুসারীদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।


আহতদের মধ্যে মসজিদ কমিটির সভাপতি কায়েমকোলা গ্রামের সাহাবউদ্দিন প্রামাণিক (৪০), একই গ্রামের তারেক রহমান (৬২), পলাশ হোসেন (২০), আব্দুল মান্নান (৬৫), রুবেল হোসেন (৩৪), রাকিব হোসেন (২৫), শাকিল আহম্মেদ (৩৫) ও মনিরুল ইসলামকে (৩৫) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অন্যদের স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এফআর


  বিষয়:   নাটোর  বড়াইগ্রাম  মসজিদ  অনুদান  দুই  গ্রুপ  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: