১৩ দিন বিরতির পর বিকেলে বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদের টানা ১৩ দিনের বিরতির পররোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় আবারও বসছেত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক।ঈদুল ফিতর ও

2026-03-29T08:50:19+00:00
2026-03-29T08:51:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
১৩ দিন বিরতির পর বিকেলে বসছে সংসদ অধিবেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৫০ এএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ৮:৫১ এএম  (ভিজিট : ৭৯)
ত্রয়োদশ জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
ঈদের টানা ১৩ দিনের বিরতির পর রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক।

ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ১৫ মার্চ মুলতবি করা হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদ ভবনের অধিবেশন কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলত প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে। 


রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   সংসদ  অধিবেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: