আজকের আলোচিত সাত খবর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

‘গণপরিবহনে বসছে জিপিএস, গতি আশির বেশি হলে ব্যবস্থা’, ‘প্রধানমন্ত্রীত্ব পেয়েই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন বালেন্দ্র শাহ’, ‘জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা

2026-03-30T00:02:56+00:00
2026-03-30T00:02:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজকের আলোচিত সাত খবর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:০২ এএম 
আজকের আলোচিত সাত খবর
‘গণপরিবহনে বসছে জিপিএস, গতি আশির বেশি হলে ব্যবস্থা’, ‘প্রধানমন্ত্রীত্ব পেয়েই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন বালেন্দ্র শাহ’, ‘জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা মঙ্গলবার’, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত রুখতে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক’,‘প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না : বিদ্যুৎমন্ত্রী’- সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর। 

সময়ের আলোর পাঠকদের জন্য রোববার (২৯ মার্চ) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো-

গণপরিবহনে বসছে জিপিএস, গতি আশির বেশি হলে ব্যবস্থা

গণপরিবহনে জিপিএস বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। মহাসড়কে ৮০ কিলোমিটারের উপরে গতি উঠলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিস্তারিত পড়তে ক্লিক করুন

প্রধানমন্ত্রীত্ব পেয়েই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন বালেন্দ্র শাহ

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছাত্রসংগঠনগুলো অপসারণ করা হবে বলে তার গৃহীত হয়েছে নতুন মন্ত্রীসভায়। বিস্তারিত পড়তে ক্লিক করুন

জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা মঙ্গলবার

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ ও সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন–সংক্রান্ত আলোচনার জন্য সংসদে নোটিশ দিয়েছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের সংঘাত রুখতে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না : বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিস্তারিত পড়তে ক্লিক করুন

সুনামগঞ্জে ১০ যুবকের পরিবারে শোকের মাতম

লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।  সাগরে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের অন্তত ১০ জন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার গুলোতে চলছে শোকের মাতম। বিস্তারিত পড়তে ক্লিক করুন

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম

সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিস্তারিত পড়তে ক্লিক করুন

আরেকটি পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রজেক্ট

দেশের যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিতে দীর্ঘমেয়াদি এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পরিকল্পনার কেন্দ্রে রয়েছে তিনটি বড় অবকাঠামো প্রকল্প- যেগুলো বাস্তবায়িত হলে দেশের সড়ক যোগাযোগ, পণ্য পরিবহন এবং আঞ্চলিক সংযোগে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত পড়তে ক্লিক করুন

সময়ের আলো/জেডআই


  বিষয়:   আলোচিত সাত খবর  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: