পাম্প ঘুরেও তেল না পাওয়া নিয়ে সংসদে এমপিদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা।খোদ এক সংসদ সদস্য নিজেই কয়েকটি পেট্রোল

2026-03-30T19:59:32+00:00
2026-03-30T19:59:32+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
পাম্প ঘুরেও তেল না পাওয়া নিয়ে সংসদে এমপিদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। খোদ এক সংসদ সদস্য নিজেই কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে নিজের গাড়ির জন্য তেল পাননি বলে জানিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এই অভিযোগ করেন। 

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, আজকে যদিও জ্বালানি তেল নিয়ে কথা উঠেছে যে, দেশে কোনো সংকট নেই, তবে বাস্তবতা ভিন্ন। 

আমি নিজে আজকে পাম্পে পাম্পে ঘুরেও গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই অনুমেয়।


তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম বলেন, তার নির্বাচনী এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। 

তিনি অভিযোগ করেন, পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে ঠিকই বেশি দামে তেল বিক্রি হচ্ছে। 

মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে তেল কিনছেন। এতে করে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে।

এ সময় জ্বালানি তেলের এই কৃত্রিম সংকট বা সরবরাহ ঘাটতি দ্রুত নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্যরা।

সময়ের আলো/এআর


  বিষয়:   পাম্প  এমপি  ক্ষোভ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: