মাদ্রাসায় পদোন্নতিতে শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসরকারি মাদরাসা শিক্ষক পদোন্নতির ক্ষেত্রে এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের জন্য অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট পদগুলোতে

2026-03-30T20:18:12+00:00
2026-03-30T20:21:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মাদ্রাসায় পদোন্নতিতে শর্ত শিথিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৮:২১ পিএম
ফাইল ছবি
বেসরকারি মাদরাসা শিক্ষক পদোন্নতির ক্ষেত্রে এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের জন্য অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট পদগুলোতে আবেদনকারীদের ক্ষেত্রে এমফিল ডিগ্রিধারীদের জন্য দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য চার বছর পর্যন্ত শিক্ষকতার অভিজ্ঞতা শিথিলযোগ্য হবে।

সোমবার (৩০ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট ‘ঘ’-এর ক্রমিক ১ থেকে ৪ এবং ১০ থেকে ১৫ নম্বরে বর্ণিত পদগুলোর ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে।

এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পদে পদোন্নতির জন্য আবেদন পাওয়ার পর প্রার্থীদের এমফিল বা পিএইচডি ডিগ্রির মূল সনদ যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

/এমএইচআর 


  বিষয়:   মাদরাসা  পদোন্নতি  শিথিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: