রাজধানীর গাবতলী বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গাবতলী বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। তার নাম নুসরাত জাহান (১৪)।আজ (মঙ্গলবার) বেলা সাড়ে

2026-03-31T15:11:31+00:00
2026-03-31T15:11:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর গাবতলী বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম 
ফাইল ছবি
রাজধানীর গাবতলী বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। তার নাম নুসরাত জাহান (১৪)। 

আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।

তার বাবা মো. সোহাগ জানান, তাদের বাসা মোহাম্মদপুর ফিউচার হাউজিংয়ে। আত্মীয়ের বাসা থেকে অটোরিকশায় করে সপরিবারে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। গাবতলী বেরিবাধে আরেকটি অটোরিকশা তাদের অটোরিকশাটিতে ধাক্কা দিলে গাড়ি থেকে ছিটকে পড়ে নুসরাত। তখন দ্রুত গতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে সে। 

মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, মোহাম্মাদপুরে একটি হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত নুসরাত। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   গাবতলী বেড়িবাঁধ  মাদ্রাসা ছাত্রী  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: