তিন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, গত কয়েক দিনে এটি স্পষ্ট হয়েছে

2026-03-31T23:40:14+00:00
2026-03-31T23:40:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
তিন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৪০ পিএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, গত কয়েক দিনে এটি স্পষ্ট হয়েছে যে ‘ইরান তার হামলার পরিধি বাড়াচ্ছে’।

কাতারের রাজধানী দোহা সফরকালে জন হিলি বলেন, গত কয়েক দিনে এটি স্পষ্ট হয়েছে যে ইরান পরিকল্পিতভাবে তার আক্রমণের বিস্তার ঘটাচ্ছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে ব্রিটেন তাদের পাশে থাকার অঙ্গীকার করছে। 

হিলি জানান, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পাশাপাশি কাতারে মোতায়েন করা ব্রিটিশ ‘টাইফুন’ যুদ্ধবিমানগুলোর কার্যক্রমও অব্যাহত থাকবে।


উপসাগরীয় দেশগুলোর প্রতি সংহতি জানিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ব্রিটেন আপনাদের পাশে আছে এবং নিজের অংশীদারদের পাশে থাকবে। ব্রিটেনের সেরা সামরিক শক্তির একাংশ এখন মধ্যপ্রাচ্যের আকাশ রক্ষায় নিয়োজিত রয়েছে।’

সংবাদ সম্মেলনে জন হিলিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। হেগসেথ ব্রিটিশ নৌবাহিনীর ক্ষমতা নিয়ে ইঙ্গিত করে বলেছিলেন, একসময় একটি ‘বিশাল ও ভয়ংকর রয়্যাল নেভি’ ছিল। এর জবাবে হিলি কোনো বিতর্কে না জড়িয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের এক অনন্য ও ঘনিষ্ঠ মিত্র।’

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে নিজেদের মিত্রদের আশ্বস্ত করতেই যুক্তরাজ্য তড়িঘড়ি করে তিন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিল। এর মাধ্যমে দেশপি এই অঞ্চলে তার প্রভাব এবং সক্রিয় উপস্থিতি বজায় রাখার বার্তা দিল। 

সময়ের আলো/এআর


  বিষয়:   আকাশ প্রতিরক্ষা  ব্যবস্থা  যুক্তরাজ্য 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: