আর্জেন্টিনার খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। আর্জেন্টিনার এমন হতাশাজনক পরাজয়ের দিনে ম্যাচ চলাকালীন দেশটির রাজধানী বুয়েন্স আইরেসে হৃদরোগে

2026-07-20T14:01:19+00:00
2026-07-20T14:08:15+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আর্জেন্টিনার খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:০১ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। আর্জেন্টিনার এমন হতাশাজনক পরাজয়ের দিনে ম্যাচ চলাকালীন দেশটির রাজধানী বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা (এসএএমই) এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। 

জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মৃত দুই ব্যক্তির বয়স যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী, গতকাল স্থানীয় সময় বিকেল ৬টা ৪০ মিনিটে মন্টসেরাট এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি এলাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হওয়া ৬৭ বছর বয়সী এক ব্যক্তির বিষয়ে জরুরি কল আসে। চিকিৎসকরা সিপিআর দিয়ে আপ্রাণ চেষ্টা চালালেও তাকে আর বাঁচাতে পারেনি।  

দ্বিতীয় ভুক্তভোগী ৮৮ বছর বয়সী এক বৃদ্ধ বিকেল ৫টা ৩৯ মিনিটের দিকে একই রকম উপসর্গে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাকে সিপিআর দেওয়ার পর ডুরান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টারও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


বুয়েন্স আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাচ চলাকালীন বিকেল ৬টা ২২ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হয় ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে। বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আসা ওই বৃদ্ধ বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে লাখো মানুষের জমায়েত ও বিশৃঙ্খলার কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন। লাভালে ও ৯ জুলাই অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার ওপর থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে গেছে। গণমাধ্যম ইনফোবে জানিয়েছে, ওবেলিস্কের জমায়েতে অতিরিক্ত মদ্যপান, মারামারি এবং ওপর থেকে পড়ে গিয়ে অনেকের মুখমণ্ডল ও নাক কেটে যাওয়াসহ অসংখ্য মানুষ কমবেশি আঘাত পেয়েছেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   আর্জেন্টিনা  পরাজয়  হৃদরোগ  আক্রান্ত  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: