প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ১২:৩৫ পিএম
মার্কিন পররাষ্ট্র দফতর। ছবি : সংগৃহীত নিরাপত্তাঝুঁকি ও কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলোকে সর্বোচ্চ ‘লেভেল ৪’ সতর্কতার আওতায় রেখে কোনো কারণেই সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
দেশগুলো হলো- ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ৬টি দেশই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৪’-এর আওতায় রয়েছে। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই দেশগুলোতে ভ্রমণ করা উচিত নয়।
পোস্টে বলা হয়, স্থানীয় পরিস্থিতি এবং সেখানে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের সীমিত সক্ষমতার ভিত্তিতে লেভেল ৪ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় থাকা ২৩টি দেশের তালিকায় আরও রয়েছে আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদান।
সময়ের আলো/মহু