ইরান যুদ্ধ নিয়ে আশার আলো, তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে

2026-11-10T06:12:51+00:00
2026-11-10T06:12:51+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ নিয়ে আশার আলো, তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:১২ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ কমেছে। এতে মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা কমার পাশাপাশি চাঙা হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৮৫ ডলারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করার পর তেলের বাজারে এই পতন দেখা যায়। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ার আশা তৈরি হয়েছে।


জ্বালানি তেলের দাম কমার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। গত সপ্তাহের বড় দরপতনের পর সোমবার ঘুরে দাঁড়িয়েছে দেশটির প্রধান শেয়ারসূচকগুলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। প্রযুক্তি খাতনির্ভর নাসডাক সূচক বেড়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।

রয়টার্সকে স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি বলেন, ‘তেলের দাম কমলে তা নিশ্চিতভাবেই বাজারের ঊর্ধ্বগতিতে বাড়তি গতি যোগ করে।’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সোমবার লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ২ শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান যুদ্ধ  আশার আলো  তেলের দাম  বড় পতন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: