প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৩ এএম
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। ছবি : সংগৃহীত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। সম্ভাব্য আলোচনা নিয়ে ওয়াশিংটন ‘ভুয়া খবর’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি দাবি করেন, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকার ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ওয়াশিংটনকে তিনি ‘হতাশ জুয়াড়ি’র মতো আচরণ করছে বলেও মন্তব্য করেন।
পোস্টে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘তাস গুটিয়ে নিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।’
একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক বাস্তবতা স্বীকার করে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যুদ্ধ বন্ধে ইরান যে সাতটি শর্তের কথা বারবার তুলে ধরেছে, সেগুলো মেনে নিয়ে ওয়াশিংটনকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানান রেজায়ি।
সময়ের আলো/জেডি