হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। তিনি ২০২৪ সালের অক্টোবরে গাজায়

2026-07-20T18:23:46+00:00
2026-07-20T18:23:46+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম 
হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া। সংগৃহীত ছবি
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। তিনি ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন।        

গত বছর তেহরানে হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকেই সংগঠনটির ভেতরে খলিল আল-হাইয়ার গুরুত্ব ও প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ধারাবাহিক শীর্ষ নেতৃত্বের শূন্যতা পূরণে এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় তিনি এখন হামাসের রাজনৈতিক শাখার মূল দায়িত্ব পালন করবেন।  

Advertisement

১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণ করা খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই সংগঠনটির সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতাকে এখন এমন এক সময়ে সংগঠনের হাল ধরতে হলো, যখন পুরো গাজা উপত্যকা জুড়ে তীব্র সংঘাত ও মানবিক সংকট চলছে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   হামাস  খলিল আল-হাইয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: