ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কের দাপুনিয়া এলাকায় লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও তিনজন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ময়মনসিংহ শহরের দাপুনিয়ার বাগানবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সারোয়ার এ কাইয়ুমের বাড়ি ভালুকা উপজেলার মরচি গ্রামে। তিনি ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক। অন্যজন হলেন, ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে শিপা আক্তার।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দাপুনিয়া থেকে ছেড়ে যাওয়া একটি লরির সঙ্গে ফুলবাড়ীয়া থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সারোয়ার।
পরে এ ঘটনায় গুরুতর আহত চার যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে শিপা আক্তার মৃত্যুবরণ করেন।
এফআর