জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

2026-04-01T20:11:50+00:00
2026-04-01T20:11:50+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:১১ পিএম 
জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে, এ ঘটনার প্রতিবাদে এবং ভবন সংস্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীরা হলো, গণিত বিভাগের ২০তম ব্যাচের তানভীর নেওয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সেমিনার কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারার বড় একটি অংশ শিক্ষার্থীদের ওপর খসে পড়ে। এতে ফাহিম এবং মাহফুজ গুরুতর আঘাত পান। তাদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা গণিত বিভাগের সামনে থেকে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের ‘বিল্ডিং ভেঙে পড়ে প্রশাসন কী করে?’, ‘ক্যাম্পাস সংস্কার কবে হবে প্রশাসন?' সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শিক্ষার্থীরা অতি দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনগুলো সংস্কার করার দাবি জানান। 

এ সময় জকসু এজিএস মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন নেই, মেসে থেকে শিক্ষার্থীরা নানা কষ্টে পড়ালেখা করে। এরপরও ক্যাম্পাসে এসে যদি জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়, তবে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

তিনি আরও অভিযোগ করেন, আগেও এমন ঘটনা ঘটেছে। প্রশাসন তদন্ত কমিটি করে, ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সংস্কারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি না। 


অবিলম্বে ভবনগুলো সংস্কার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এজিএস মাসুদ রানা।

সমাবেশে গণিত বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাসহ জকসুর সমাজসেবা সম্পাদক মাসুদ রানা, সদস্য জাহিদ হাসান ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অ্যাকাডেমিক ভবন দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ইতোপূর্বে বিজ্ঞান অনুষদের একাধিক কক্ষেও পলেস্তারা ধসের ঘটনা ঘটেছে। আবাসনহীন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জরাজীর্ণ ক্লাসরুমে ক্লাস করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্কে থাকছেন।

এফআর
  বিষয়:   জবি  ছাদ  পলেস্তারা  ধসে  শিক্ষার্থী  আহত 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: