পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির সাংস্কৃতিক

2026-04-01T23:37:04+00:00
2026-04-01T23:37:04+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ পিএম 
জাসাসের বিশেষ প্রস্তুতি সভা। ছবি : সংগৃহীত
আগামী ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এবারের বর্ষবরণের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই বৈঠকে বর্ষবরণের যাবতীয় পরিকল্পনা ও আয়োজনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলের সভাপতিত্বে বৈঠকে জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, সাবেক সহসভাপতি শায়রুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা আসন্ন বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মতভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে জাসাসের সাবেক সহসভাপতি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও জাসাস বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার পরিকল্পনা করেছে— যেখানে সংগীত, নৃত্য ও দেশীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে। 


তিনি বলেন, ১লা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ। আমরা এই ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করতে চাই। সেই উদ্দেশ্যেই জাসাসের কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করেছেন। আশা করছি, শিগগিরই ৫ টি উপকমিটি গঠন করা হবে এবং এসব কমিটির মাধ্যমে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 

বৈঠক শেষে জাসাসের একাধিক নেতা গণমাধ্যমকে জানান, ১লা বৈশাখ সকালে রাজধানীর ঐতিহাসিক রমনা পার্কের রাণী মঞ্চে জাসাসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে। জাসাসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।

জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
  বিষয়:   পহেলা বৈশাখ  ঘিরে  জাসাস  ব্যাপক  প্রস্তুতি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: