সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ ঘোষণা

সিলেট সংবাদদাতা

সারাদেশ

প্রশাসনের হয়রানির প্রতিবাদে সিলেটের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ও তরল গ্যাস (সিএনজি) বিক্রি বন্ধ ঘোষণা করেছেন পাম্প

2026-04-02T01:47:03+00:00
2026-04-02T01:47:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ ঘোষণা
সিলেট সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:৪৭ এএম   (ভিজিট : ৭৬)
সংগৃহীত ছবি
প্রশাসনের হয়রানির প্রতিবাদে সিলেটের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ও তরল গ্যাস (সিএনজি) বিক্রি বন্ধ ঘোষণা করেছেন পাম্প মালিকরা। এতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে পুরো বিভাগজুড়ে।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির নেতারা।

সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ বলেন, পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত থাকায় ও চাঁদাবাজির অভিযোগে বাধ্য হয়ে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।


এদিকে পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া উপেক্ষিত থাকায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এদিকে আকস্মিক এই সিদ্ধান্তে সিলেটজুড়ে পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   সিলেট  জ্বালানি  বিক্রি  বন্ধ  ঘোষণা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: