ওমানের সুলতানকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী

2026-04-02T03:17:38+00:00
2026-04-02T03:17:38+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ওমানের সুলতানকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ এএম 
ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবিরের সাক্ষাৎ। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিককে উদ্দেশ করে লেখা একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। 

বার্তায় প্রধানমন্ত্রী ওমানের ওপর হামলা এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ওমানে অবস্থিত বিপুলসংখ্যক বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য ওমান সরকারের অব্যাহত সমর্থনের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, চিঠিতে প্রধানমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওমানের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেছেন। 

প্রধানমন্ত্রী ওমানের ওপর হামলা এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ওমানে অবস্থিত বিপুলসংখ্যক বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য ওমান সরকারের অব্যাহত সমর্থনের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ওমান সরকারের যেকোনো প্রয়োজনে তাদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা এবং এই অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতি প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও উঠে আসে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এ অঞ্চলের দেশগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ ও তাদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও জোরদার করতে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ সফর করছেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   ওমান  সুলতান  সংহতি  প্রধানমন্ত্রী  চিঠি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: