নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল পেট্রোল, ডিজেল মজুতের দায়ে দুই দোকানে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান দুটি থেকে ৪৭০ লিটার অকটেন ও ১৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
বুধবার (১ এপ্রিল) রাত ১১টায় পাঁচদোনা বাজারের হুমায়ুন এন্টার প্রাইজ ও আওয়াজ এন্টার প্রাইজে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা সংস্থা এন এস আইয়ের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এ দোকান গুলোতে অবৈধভাবে তেল মজুত করে সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে তেল বিক্রি করছে। পরে রাত ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও খালিদ হাসান শিমুল নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় মৃত মাহবুবুর রহমানের ছেলে হুমায়ুন কবিরের হুমায়ুন এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং তার সহোদর ছোট ভাই কাইয়ুমের মালিকানা ধীন আয়াজ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত আয়াজ এন্টারপ্রাইজ থেকে উদ্ধারকৃত অকটেন, ডিজেল কাছে খোলা বাজারে বিক্রি করে মালিকের কাছে টাকা বুঝিয়ে দেওয়া হয় এবং হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে জব্দ অকটেন, ডিজেল খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
সময়ের আলো/জোই