ডিজেল মজুতের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুত করার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ

2026-04-02T15:16:07+00:00
2026-04-02T15:16:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ডিজেল মজুতের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:১৬ পিএম 
জব্দ ডিজেল। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুত করার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুয়ানি জোত এলাকায় অভিযান চালিয়ে তাকে এই দণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্ত মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে। অভিযানে তার বাড়ি থেকে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে বাবুয়ানি জোত এলাকায় মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের একটি কক্ষ থেকে মজুত করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


মামুনের দাবি, তিনি তার নিজের ট্রাক্টরের ব্যবহারের জন্য তেঁতুলিয়া ফিলিং স্টেশন থেকে এই তেল সংগ্রহ করেছেন। তার তথ্যের সত্যতা যাচাই করতে রাতেই তাকে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তিনি তেল কেনার কোনো বৈধ প্রমাণ বা রসিদ দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করলে আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে রনচণ্ডী বিওপির নায়েব সুবেদার নজরুল ইসলামসহ বিজিবির একটি দল, তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালিক ও এসআই মনি শংকর সহ পুলিশের একটি দল এবং স্থানীয় ইউপি সদস্য রমজান আলী উপস্থিত ছিলেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। এই দায়ে অভিযুক্তকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত ডিজেল থানা হেফাজতে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ডিজেল  মজুত  ব্যবসায়ী  কারাদণ্ড  পঞ্চগড়  তেঁতুলিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: