জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকটের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের

2026-04-02T21:33:51+00:00
2026-04-02T21:33:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পিএম 
ইউএনও কার্যালয় ঘেরাও। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের কালীগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকটের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সংগঠন এস আর সমিতির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে প্রায় ২০০ বেশি মোটরসাইকেল নিয়ে তারা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় চালকরা বিপাকে পড়েছেন। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেখানে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না ভোক্তারা।


সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক ও বিক্রয় প্রতিনিধিরা। পেশাগত কারণে দ্রুত চলাচল করতে না পারায় সময় ও অর্থ-দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন তারা। অনেককে আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানান তারা।

এ সময় ইউএনও রেজওয়ানা নাহিদ এবং উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামানের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা হয়। তারা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে উপজেলা কার্যালয় ত্যাগ করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   জ্বালানি সংকট  তেল  ইউএনও  ঘেরাও  ঝিনাইদহ  কালীগঞ্জ উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: