শ্যামা সুন্দরী খালকে বাঁচাতে হলে তিস্তার সঙ্গে সংযোগস্থল চাই

সাইফুল ইসলাম, রংপুর ব্যুরো

সারাদেশ

শ্যামাসুন্দরী খালকে বহমান করা না গেলে রংপুর মহানগর বসবাসের অনুপোযোগী হয়ে পড়বে। আর শ্যামা সুন্দরী খালকে বাঁচাতে হলে তিস্তার সঙ্গে

2026-04-03T16:46:50+00:00
2026-04-03T16:46:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
শ্যামা সুন্দরী খালকে বাঁচাতে হলে তিস্তার সঙ্গে সংযোগস্থল চাই
সাইফুল ইসলাম, রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ পিএম 
শ্যামাসুন্দরী খাল পরিষ্কারের আগে ও পরে। ছবি : সময়ের আলো
শ্যামাসুন্দরী খালকে বহমান করা না গেলে রংপুর মহানগর বসবাসের অনুপোযোগী হয়ে পড়বে। আর শ্যামা সুন্দরী খালকে বাঁচাতে হলে তিস্তার সঙ্গে ঘাঘটের সংযোগস্থল খুলে দিতে হবে, সংযোগস্থল চাই বলে মন্তব্য করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রংপুর টাউন হলে গ্রিন ভয়েস আয়োজিত ‘তিস্তা শ্যামা সুন্দরী খাল এবং রংপুর বিভাগের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায়’ বিভাগীয় পরিবেশ সম্মেলনে একথা বলেন তারা।

গ্রিন ভয়েসের রংপুর বিভাগের সমন্বয়ক রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। এর আগে তিনি জাতীয় পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির, রিভারাইনস পিপলসের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, উদীচীর সভাপতি ড. শ্বাশত ভট্টাচার্য, বাপার রংপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা আখতার শিরিন, সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইজে সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রধান সরকার মাজহারুল, বেলার রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তম্ময় শ্যানাল।


আরও বক্তব্য রাখেন গ্রিন ভয়েসের রংপুর বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ কমিটির নেতৃবৃন্দ।

সম্মেলনে সিটি প্রশাসক ডন বলেন, আমরা যদি রংপুর সিটি করপোরেশনের প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে চাই। খাল কেন্দ্রিক যদি কোনো টেকসই মাস্টার পরিকল্পনা যদি করতে চাই, তাহলে শ্যামাসুন্দরী খালের পাশাপাশি কাইদামারী, ইচ্ছামতী, কেডি এই খাল, চিকলি বিল, কুকরুল বিলকেও আমাদেরকে দৃষ্টিতে আনতে হবে। এবং আমি চাই যে একটি প্রেশার গ্রুপ থাকুক। এর মাধ্যমে মাস্টারপ্ল্যান করা গেলে রংপুর মহানগরীকে ইতালির ভেনিস নগরীর মতো করে গড়ে তোলা সম্ভব।

ডন আরও বলেন, তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের প্রাণ, প্রকৃতিকে বাঁচাতে হবে। তা নাহলে আমাদের অনেক মূল্য দিতে হবে। সরকার এরই মধ্যে খাল খননের কার্যক্রম শুরু করেছে। বিক্ষেপণ কর্মসূচি শুরু করেছে। তিস্তা মহা-পরিকল্পনা নিয়েও কাজ করছে।

সম্মেলনে রিভারাইনস পিপলস পরিচালক ড. তুহিন ওয়াদুদ বলেন, শ্যামা-সুন্দরীকে বহমান রাখতে হলে ঘাঘর নদীকে বাঁচাতে হবে। কারণ ঘাঘর নদী দিয়েই শ্যামাসুন্দরী বহমান থাকবে। কিন্তু ঘাঘর নদীটাকে মেরে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈল-মারী ইউনিয়নের আলশিয়া পাড়া গ্রামে তিস্তা থেকে এই নদীটার মুখ বন্ধ করে দিয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শ্যামা সুন্দরী খাল  তিস্তা  রংপুর মহানগর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: