চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। সূর্যের প্রখরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে। একদিনের ব্যবধানে ১.২ ডিগ্রি সেলসিয়াস

2026-04-03T16:52:42+00:00
2026-04-03T16:54:53+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ৪:৫৪ পিএম
সূর্যের প্রখরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ছবি : সময়ের আলো
প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। সূর্যের প্রখরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে। একদিনের ব্যবধানে ১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। 

শুক্রবার (৩ মার্চ) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, ‘টানা দুইদিন জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত গরমের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে।’ 

তিনি বলেন, ‘শুক্রবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ৩১ শতাংশ। বৃহস্পতিবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় মৌসুমের।’ 

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ছবি : সময়ের আলো

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ছবি : সময়ের আলো


তিনি আরও বলেন, ‘৩ দিনেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। গরমে সাধারণ মানুষদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়াই ভালো।’

মাঝারি তাপ-দাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বেলা বাড়ার সাথে সাথে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। গরম থেকে মানুষ বাচতে ছায়া শীতল স্থানে বসে বিশ্রাম নিচ্ছে।

সমেয়র আলো/কেএইচও


  বিষয়:   চুয়াডাঙ্গা  তাপমাত্রা  সূর্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: