মেহেরপুরের গাংনী নির্বাচন অফিসে নতুন ভোটারদের নিবন্ধন শুরু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

‘অফিসারের খেয়াল খুশি, ভোগান্তিতে গাংনীর নতুন ভোটাররা’ শিরোনামে সময়ের আলোতে সংবাদ প্রকাশের পর মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটারদের

2026-10-26T15:33:40+00:00
2026-10-26T15:36:54+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সময়ের আলোতে সংবাদ প্রকাশ
মেহেরপুরের গাংনী নির্বাচন অফিসে নতুন ভোটারদের নিবন্ধন শুরু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৩:৩৬ পিএম
উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। ছবি : সময়ের আলো
‘অফিসারের খেয়াল খুশি, ভোগান্তিতে গাংনীর নতুন ভোটাররা’ শিরোনামে সময়ের আলোতে সংবাদ প্রকাশের পর মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

এর আগে, আগামী ২ নভেম্বরের আগে নতুন ভোটারদের ছবি তোলা সম্ভব নয় বলে জানিয়েছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা। এতে দূরদূরান্ত থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসা নতুন ভোটারদের ছবি না তুলেই বাড়ি ফিরতে হচ্ছিল।

রোববার দৈনিক সময়ের আলো পত্রিকার অনলাইন সংস্করণে এ-সংক্রান্ত সংবাদ প্রচারিত হয়। এতে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীসহ নতুন ভোটার হতে আসা মানুষের ভোগান্তির বিষয়টি উঠে আসে। 

উপজেলা নির্বাচন অফিস, গাংনী। ছবি : সময়ের আলো

উপজেলা নির্বাচন অফিস, গাংনী। ছবি : সময়ের আলো


স্থানীয়দের অভিযোগ, নতুন ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে গাংনী উপজেলা নির্বাচন অফিসে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছিল তাদের। কেউ কেউ দূরবর্তী এলাকা থেকে যাতায়াতের খরচ ও সময় ব্যয় করে অফিসে আসছিলেন। কিন্তু ছবি তোলার কার্যক্রম বন্ধ থাকায় তাদের ফিরে যেতে হচ্ছিল।

ভুক্তভোগীদের ভাষ্য, নির্বাচন অফিসে গেলে প্রথমে তাদের ফাইল জমা নেওয়া হতো। এরপর ছবি না তুলেই বাড়ি ফিরে যেতে বলা হতো। পরে ফোন করে ছবি তোলার তারিখ জানানো হবে বলে জানাতেন সংশ্লিষ্টরা। 

বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ছুটি নিয়ে নির্বাচন অফিসে এসেও সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছিলেন। তাদের অভিযোগ, পড়াশোনার ব্যস্ততার কারণে বারবার বাড়িতে আসা সম্ভব নয়। একদিনের ছুটি নিয়ে ছবি তুলতে এসে তা সম্ভব না হলে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। আগে থেকে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি জানানো হলে এ ধরনের ভোগান্তি এড়ানো যেত।


ভুক্তভোগীদের প্রশ্ন ছিল, নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলে তা আগে থেকে জানানো হচ্ছে না কেন? সরকারি কোনো প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা ছাড়া কোন সিদ্ধান্তের ভিত্তিতে ছবি তোলা বন্ধ রাখা হয়েছিল, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তারা।

এর আগে এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছিলেন, আগামী ২ নভেম্বরের আগে নতুন ভোটারদের ছবি তোলা সম্ভব নয়। তবে এ সময়ের মধ্যে ছবি তোলা সম্ভব না হওয়ার কারণ এবং সরকারি কোনো প্রজ্ঞাপন বা নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কী না, সে বিষয়ে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দেননি।

বিষয়টি নিয়ে মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা একরামুল হক জানিয়েছিলেন, গাংনী উপজেলা নির্বাচন অফিসে কেন নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছে না, তা খোঁজখবর নিয়ে দেখা হবে। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সময়ের আলেঅ/মহু
  বিষয়:   মেহেরপুর  নির্বাচন অফিস  ভোটার  নিবন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: