১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ২০ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। মো. হুমায়ূন কবির (৫২) নামের ওই ব্যক্তি

2026-10-26T14:55:00+00:00
2026-10-26T15:23:00+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৩:২৩ পিএম
গ্রেফতার মো. হুমায়ূন কবির। ছবি : সময়ের আলো
কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ২০ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। মো. হুমায়ূন কবির (৫২) নামের ওই ব্যক্তি সাজা এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হুমায়ূন কবির নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের বাসিন্দা।

নাঙ্গলকোট থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পরশুরাম থানা পুলিশের সহযোগিতায় টেটেশ্বর বাজারে অভিযান চালানো হয়। এ সময় হুমায়ূন কবিরকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানায় নিয়ে আসা হয়।


তিনি আরও জানান, হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় করা দুটি মামলায় তিনি ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওই সাজা এড়াতে প্রায় ২০ বছর ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে হুমায়ূন কবিরকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাজা  পলাতক  গ্রেফতার  নাঙ্গলকোট  কুমিল্লা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: