চাষিদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেওয়ার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কৃষি উৎপাদন সচল রাখতে চাষিদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ

2026-04-03T18:43:50+00:00
2026-04-03T18:44:24+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
পানিসম্পদ প্রতিমন্ত্রী
চাষিদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেওয়ার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ৬:৪৪ পিএম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সংগৃহীত
কৃষি উৎপাদন সচল রাখতে চাষিদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পাট, ধান ও ভুট্টা চাষাবাদ নির্বিঘ্ন রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। 

তিনি বলেন, চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায়, সে ব্যাপারে সরকার তৎপর রয়েছে।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সব দেশেই তেলের দাম বেড়েছে। তবে এখন পর্যন্ত সরকার দেশে তেলের দাম বাড়ায়নি।


তিনি আরও বলেন, বর্তমান গরমের সময়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি স্থানীয় প্রশাসনকে জ্বালানি তেলের বাজার নিয়মিত ও কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেন।

নদী ভাঙন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরে নদীভাঙন রোধে সরকার ভবিষ্যতে আরও শক্ত পদক্ষেপ নেবে, যাতে মানুষের সম্পদ রক্ষা করা যায়। তিনি সরকারের সব কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, এসপি নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান প্রমুখ।


সময়ের আলো/আরবিএন 





  বিষয়:   পানিসম্পদ  প্রতিমন্ত্রী  ফরহাদ  কৃষি  ডিজেল  বিদ্যুৎ  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: