ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা

নিজস্ব প্রতিবেদক

খেলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে

2026-04-04T11:17:59+00:00
2026-04-04T11:17:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ৬৯)
ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ছবি : সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, সাফ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দল শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশে পৌঁছাবে।

শুক্রবার মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচ নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায়। এতে ৪-৩ গোলে  ভারতকে হারিয়েছে বাংলাদেশের যুবারা। 


এর আগে, সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য তেমন কোনো ব্যবস্থা থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের আমিনুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। ছাদখোলা বাসে করে তাদের নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করার মাধ্যমে একটি বিরল সংবর্ধনা দেওয়ার চেষ্টা আমরা করব।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ছাদখোলা বাস  সংবর্ধনা  সাফজয়ী 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: