ইউএনওর বদলিকে ঘিরে লোহাগাড়ায় সমালোচনার ঝড়

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের বদলির খবরে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।শনিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয়

2026-04-04T22:00:52+00:00
2026-04-04T22:00:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ইউএনওর বদলিকে ঘিরে লোহাগাড়ায় সমালোচনার ঝড়
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:০০ পিএম   (ভিজিট : ১৮৭)
ইউএনও সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের বদলির খবরে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাইফুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বদলি করা হয়। 

বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সেলিম তার ফেসবুক স্ট্যাটাস লেখেন, চট্টগ্রাম-১৫ আসনের ভোট চোরের মাস্টারমাইন্ড লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের বদলি, জনগণের স্বস্তির নিঃশ্বাস। 

শাহ আলম চৌধুরীর নামে একজন লিখেছেন, লোহাগাড়া উপজেলার ভোট চুরির এক নম্বর কারিগর বিদায় হয়েছে, মহান আল্লাহর দরবারে শুকরিয়া।

গণমাধ্যমকর্মী এম হোসাইন মেহেদি লিখেছেন, লোহাগাড়ার পাহাড়, টিলা ও মাটিখেকোদের অভিভাবকের বিদায়! 

লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরফাত হোসাইন লিখেছেন, আলহামদুলিল্লাহ ভোট ডাকাত ও মাটি খেকোদের বসের বিদায়। 

আবদুল জব্বার ফিরোজ নামে একজন লিখেছেন, তাদের আব্বার নাকি বিদায়....?! কেমনে হবে ক্যাশিয়ারের টোল আদায়....? একজন ভাষাবিদের অকালে বিদায়, লোহাগাড়া বাসিকে নয় লোহাগাড়াকে যে শুভেচ্ছা জানায়।

এদিকে, নতুন ইউএনও হিসেবে কে যোগদান করবেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ভোটে অনিয়মের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করে উপজেলা প্রশাসনের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন। 

মাসিক উপজেলা আইনশৃঙ্খলা মিটিং ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও বিএনপির কোনো প্রতিনিধি অংশগ্রহণ করেননি।

সময়ের আলো/জোই/এফআর


  বিষয়:   চট্টগ্রাম  ইউএনও  বদলি  লোহাগাড়া  সমালোচনা  ঝড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: