প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি তথ্য পরিবেশনায় আরও সমন্বয় ও গতিশীলতা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র কাঠামোতে আনা হয়েছে পরিবর্তন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে

2026-04-05T17:29:26+00:00
2026-04-05T17:29:26+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী। ছবি : সংগৃহীত
সরকারি তথ্য পরিবেশনায় আরও সমন্বয় ও গতিশীলতা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র কাঠামোতে আনা হয়েছে পরিবর্তন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী যৌথভাবে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

রোববার (৫ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধান অনুসারে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট যেকোনো দাপ্তরিক তথ্য গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে এই দুই কর্মকর্তা অনুমোদিত মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement
নতুন এই সিদ্ধান্তকে প্রশাসনিক যোগাযোগ ব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে তথ্যপ্রবাহ আরও দ্রুত ও সমন্বিত হবে, পাশাপাশি নীতিনির্ধারণী বার্তা জনসাধারণের কাছে স্পষ্টভাবে পৌঁছানো সহজ হবে।
আরও পড়ুন

মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নীতিনির্ধারণ, গবেষণা ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। অতীতে রাজনৈতিক দলীয় কাঠামো ও নির্বাচন ব্যবস্থাপনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অন্যদিকে, প্রেস সচিব শিবলী দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজের পাশাপাশি কূটনৈতিক দায়িত্বেও ছিলেন তিনি। সাংবাদিকতা থেকে প্রশাসনিক যোগাযোগে তার এই অভিজ্ঞতা সরকারের বার্তা ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এএডি/
  বিষয়:   প্রধানমন্ত্রী  কার্যালয়  মুখপাত্র  মাহদী আমিন  ছালেহ শিবলী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: