‘সংবিধান সংস্কার আন্দোলন’ ঘোষণা করল জুলাই মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘সংবিধান সংস্কার আন্দোলন’ নামে কর্মসূচি ঘোষণা করেছেন জুলাই মঞ্চ। দেশের মানুষের প্রকৃত আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে সংবিধান দরকার সেটি নিশ্চিত

2026-04-05T18:48:16+00:00
2026-04-05T18:48:16+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
‘সংবিধান সংস্কার আন্দোলন’ ঘোষণা করল জুলাই মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আরিফুল ইসলাম। ছবি : সময়ের আলো
‘সংবিধান সংস্কার আন্দোলন’ নামে কর্মসূচি ঘোষণা করেছেন জুলাই মঞ্চ। দেশের মানুষের প্রকৃত আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে সংবিধান দরকার সেটি নিশ্চিত না হ‌ওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবে সংগঠনটি।

রোববার (৫ এপ্রিল) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘কোন পথে বাংলাদেশ—নতুন অধ্যায় নাকি পুরনো ধারায় ফেরা?’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম। 

তিনি বলেন, জুলাই মঞ্চের পক্ষ থেকে আজ থেকে আমরা ‘সংবিধান সংস্কার আন্দোলন’ ঘোষণা করছি। আমাদের এই সংবিধান সংস্কার এবং প্রকৃতপক্ষে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য যে সংবিধান দরকার সেটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত জুলাই মঞ্চ নিপীড়িত, শোষিত,বঞ্চিত, দরিদ্র মানুষদেরকে নিয়ে আবারও বাংলাদেশে বিপ্লব গড়ে তুলবে। এই সংবিধান সংস্কার, সংবিধান পুনর্লিখন এবং ১৯৭২ সালের ভারতের লেখা সংবিধান পরিবর্তনের আগ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।


আরিফুল ইসলাম বলেন, ১৯৭২ সালের সংবিধান নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংবিধানের বিষয়ে স্পষ্ট করে তার অভিযোগ জানিয়ে গেছেন। সতেরো বছর ধরে সেগুলো আমরা দেখেছি এবং আমরা চুয়ান্ন বছরের নিকৃষ্ট রাজনৈতিক সংস্কৃতি দূর করার জন্য সংবিধান সংস্কারের কথা আমরা বলে আসছি। 

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তারপর থেকে জুলাই মঞ্চ টানা দেড় থেকে দুই মাস এই সরকারের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করে যাচ্ছে। তারা রাজপথে কোন প্রোগ্রাম করেনি এবং কোন ঘোষণা আজ পর্যন্ত দেয়নি। এই দেড় মাসে আমরা দেখতে পেয়েছি, জুলাইয়ের আকাঙ্ক্ষা এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যে যৎসামান্য সাফল্য দেখিয়েছে, সেই সাফল্যগুলোর কফিনে পেরেক মারার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। সেজন্য আজকে আমরা সংবাদ সম্মেলনে এই শিরোনাম করতে বাধ্য হয়েছি।


এফআর/জোই


  বিষয়:   সংবিধান  সংস্কার  আন্দোলন  জুলাই মঞ্চ  শাহবাগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: