কোটি টাকার প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের নেতা মাহি চৌধুরী অর্ণবকে কোটি টাকা প্রতারণার অভিযোগে আটক

2026-04-05T21:21:24+00:00
2026-04-05T21:21:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
কোটি টাকার প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৪৭)
অভিযুক্ত মাহি চৌধুরী অর্ণব। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের নেতা মাহি চৌধুরী অর্ণবকে কোটি টাকা প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে। এই ঘটনার পরপরই তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ছাত্রদল।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর উত্তর ইব্রাহিমপুর এলাকায় ভুক্তভোগীরা তাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা যায়, মাহি নিজেকে ক্যাটফুড ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অর্থনৈতিক লেনদেন শুরু করেন।।তিনি দাবি করতেন, তার ২০-২২টি দোকান রয়েছে এবং তিনি বড় আকারে ব্যবসা পরিচালনা করছেন। এই পরিচয়ের আড়ালে একই কৌশল প্রয়োগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীসহ আরও অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগীর মধ্যে একজন আশিকুজ্জামান মোল্লা জানান, তারা মাহিকে আরও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে আটক করেন এবং পরে জানতে পারেন যে তাদের মতো আরও অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। 


এদিকে, আটক হ‌ওয়ার পরপরই ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অর্ণবকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব-কে তার সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 'উপরোক্ত ব্যক্তির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।'

এফআর


  বিষয়:   কোটি  টাকা  প্রতারণা  অভিযোগ  ঢাবি  ছাত্রদল  নেতা  আটক 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: