শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে : ইসমাইল কানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি বলেছেন, শেষ পর্যন্ত মার্কিন ‘সন্ত্রাসী

2026-04-06T01:23:09+00:00
2026-04-06T01:23:09+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে : ইসমাইল কানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:২৩ এএম 
ইসমাইল কানি। সংগৃহীত ছবি
ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি বলেছেন, শেষ পর্যন্ত মার্কিন ‘সন্ত্রাসী বাহিনী’ মধ্যপ্রাচ্য থেকে পালাবে। শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা বলেন তিনি। খবর আল মায়াদিনের।

কমান্ডার কানি বলেন, ইয়েমেনের ‘বীর মুজাহিদিন’ ও জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তারা লোহিত সাগর ও অঞ্চল থেকে পালিয়ে গেছে এবং দুই সপ্তাহ ঘোরাঘুরি করে একটি বানানো গল্প ছড়িয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেষ পর্যন্ত সব মার্কিন বাহিনীর পরিণতি হবে এই অঞ্চল থেকে পালিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বকেও তীব্র ভাষায় সমালোচনা করেছেন কানি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছেন, ক্রিমিনাল ট্রাম্পের উচিৎ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা।


এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে সাম্প্রতিক পরিবর্তনকে লক্ষ্য করে দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‌্যান্ডি জর্জসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন।

এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক ডোনাল্ড ট্রাম্পের নীতি ও দৃষ্টিভঙ্গি সেনাবাহিনীতে প্রতিষ্ঠা করা এবং সামরিক কাঠামোর ভেতরে ক্ষমতা আরও কেন্দ্রীভূত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   মার্কিন  বাহিনী  মধ্যপ্রাচ্য  ইসমাইল কানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: