সমুদ্র সৈকতে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দীভিয়াগর সৈকতে পিকনিকে গিয়ে সমুদ্রের স্রোতে ভেসে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের

2026-10-01T23:18:42+00:00
2026-10-01T23:18:42+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সমুদ্র সৈকতে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:১৮ পিএম 
ভারতের মহারাষ্ট্রে পর্যটনকেন্দ্র দীভিয়াগর সৈকতে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু। ছবি : সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দীভিয়াগর সৈকতে পিকনিকে গিয়ে সমুদ্রের স্রোতে ভেসে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই ১৬ বছর বয়সী। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা পুনে জেলার আলান্দির একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী। পিকনিকের জন্য তারা প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দীভিয়াগরে গিয়েছিল।

পুলিশ জানায়, শিক্ষার্থী ও শিক্ষকসহ ৪৮ জনের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতে যায়। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামে। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পারায় তারা স্রোতে ভেসে যায়।

খবর পেয়ে দীভিয়াগরের ‘ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুনখে ও তার দল উদ্ধার অভিযান শুরু করেন। পরে সমুদ্র থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক (এপিআই) সন্তোষ আওয়াতি পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো হেফাজতে নেয় পুলিশ। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।


এ ঘটনায় মহারাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন তদন্তের নির্দেশ দিয়েছেন। কোচিং সেন্টারটিকে ঘটনার জন্য জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য রাজ্য সরকার শিগগিরই নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করবে বলেও জানান মন্ত্রী।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সমুদ্র সৈকত  শিক্ষার্থীর মৃত্যু  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: