তেলের জন্য মশারি টাঙিয়ে পাম্পে রাতভর অপেক্ষা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় জ্বালানি তেলের এক তীব্র সংকট দেখা গেছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে,

2026-04-06T16:13:54+00:00
2026-04-06T16:18:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
তেলের জন্য মশারি টাঙিয়ে পাম্পে রাতভর অপেক্ষা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ৪:১৮ পিএম
তেলের জন্য মশারি টাঙিয়ে পাম্পে রাতভর অপেক্ষা। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচর উপজেলায় জ্বালানি তেলের এক তীব্র সংকট দেখা গেছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তেল পাওয়ার নিশ্চয়তা পেতে অনেক চালক আগের রাত থেকেই ফিলিং স্টেশনে মশারি টাঙিয়ে অবস্থান নিচ্ছেন।

রোববার (৫ এপ্রিল) রাতে শিবচরের একটি ফিলিং স্টেশন এলাকায় এমন ‘নজিরবিহীন’ দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, শিবচরের এ. এইচ .কে ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট শুরু হওয়ার পর থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হয়। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতিদিনই দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই তেল শেষ হয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ সোমবার সকাল ৮টা থেকে তেল বিক্রি শুরু হবে— এমন ঘোষণা দেওয়া হয়। এতে আগে তেল পাওয়ার আশায় রোববার (৫ এপ্রিল) রাত থেকেই পাম্প এলাকায় জড়ো হন অনেক বাইকার। তাদের কয়েকজনকে মশারি টানিয়ে পাম্পের আশপাশে রাত কাটাতে দেখা যায়।


কথা হয় রাতে অবস্থান নেওয়া এক বাইকারের সঙ্গে। তিনি বলেন, আগেও ৪-৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। পরে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। তাই এবার আগের রাত থেকেই এসে অবস্থান নিয়েছি, যেন তেল পাওয়া যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়া, পরিবহনসংক্রান্ত জটিলতা এবং চাহিদা বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এতে প্রতিদিনই নির্দিষ্ট সময়ের মধ্যে পাম্পের তেল শেষ হয়ে যাচ্ছে এবং অনেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়দের দাবি, রেশনিং পদ্ধতির পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করারও জরুরি।

এফআর
  বিষয়:   মাদারীপুর  শিবচর  তেল  মশারি  টাঙিয়ে  পাম্প  রাতভর  অপেক্ষা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: