বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে

2026-04-06T17:07:43+00:00
2026-04-06T17:07:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহের কথা জানানো হয়। 

সাক্ষাৎকালে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িংয়ের সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের বর্তমান চাহিদা পূরণ এবং বহর সক্ষমতা বাড়াতে বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়।


এ সময় পল রিঘি বোয়িংয়ের ন্যারো-বডি এয়ারক্রাফট বি-৭৩৭ সিরিজ লিজ দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানের আগ্রহের কথা তুলে ধরেন।

মন্ত্রী আফরোজা খানম দ্রুত সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকার ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করার দিকে এগোচ্ছে। বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।

বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। সরবরাহে সম্ভাব্য পাঁচ বছরের বিলম্ব মোকাবেলায় অন্তর্বর্তী বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বোয়িং  উড়োজাহাজ  লিজ  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: