ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম

2026-04-06T19:49:48+00:00
2026-04-06T19:49:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাইফায় আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় নতুন করে চালানো আরেক হামলায় আরও চারজন সামান্য আহত হয়েছেন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার ভোরের দিকে ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থা বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দুইজনকে উদ্ধার করেছেন। যাদের শরীরে প্রাণের কোনো স্পন্দন পাওয়া যায়নি। নিহত ওই দুজনের বয়সই ৮০ বছর। 


এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ভবনের ধ্বংসাবশেষের নিচে তৃতীয় আরেকজনের মরদেহ পাওয়া গেছে। ওই মরদেহ ৪০ বছর বয়সী এক ব্যক্তির। এর কিছুক্ষণ পর উদ্ধারকারী দল ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে। 

এর আগে রোববার গভীর রাতে প্রাথমিকভাবে ইসরায়েলের উদ্ধারকারীরা বলেছিলেন, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে ভবনের চারজন নিখোঁজ রয়েছেন এবং ভবনটি ধসে পড়ার ‘গুরুতর’ ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  ব্যালিস্টিক  ক্ষেপণাস্ত্র  হামলা  ইসরায়েল  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: