সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এ বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সূচি মোতাবেক রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ৪টা পর্যন্ত কোর্ট চলবে।
এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।