ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে বিভিন্ন পদে মোট ৮ জনকে নিয়োগ দেবে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে।
১. পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্সে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাববিজ্ঞান/ফিন্যান্সে মেজরসহ বিবিএ ও এমবিএ ডিগ্রি অথবা CA/CMA বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বা সমমানের পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড : ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
২. পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। মহাব্যবস্থাপক পর্যায়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ প্ল্যানিং/ডেভেলপমেন্ট বা এমআরটি/রেলওয়ের ডিজাইন ও নির্মাণকাজে মোট ২০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন স্কেল ও গ্রেড : ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
৩. মহাব্যবস্থাপক (অপারেশন)
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ইলেকট্রিক্যাল/সিভিল/মেকানিক্যাল/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। মোট ১৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং রেলওয়ে বা এমআরটিতে অপারেশন সংক্রান্ত কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন স্কেল ও গ্রেড : ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম)
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। উপমহাব্যবস্থাপক পর্যায়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ সিগন্যালিং ও টেলিকম বিষয়ে মোট ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন স্কেল ও গ্রেড : ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
৫. মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট)
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। এমআরটি বা রেলওয়ের ডিজাইন ও নির্মাণকাজে ৩ বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড : ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
৬. উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল)
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। ব্যবস্থাপক পর্যায়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ এমআরটি বা রেলওয়েতে পারমানেন্ট ওয়ে কাজে মোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড : ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
৭. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ১০ বছরের অভিজ্ঞতার মধ্যে অপারেশন ও মেইনটেন্যান্স বা অপারেশন কন্ট্রোল ম্যানেজমেন্টে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড : ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
৮. উপাধ্যক্ষ
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রশিক্ষণ ইনস্টিটিউটে সর্বোচ্চ পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেট্রো রেলওয়ে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল ও গ্রেড : ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
বয়সসীমা : সর্বোচ্চ ৬২ বছর
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাক বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি জমা গ্রহণযোগ্য নয়। আবেদন ফরম ডিএমটিসিএল-এর ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে।
খামের ওপর বাম পাশে পদের নাম ও “বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৮” লিখতে হবে।
আবেদনের ঠিকানা :
ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো
সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি
উত্তরা, ঢাকা-১২৩০
আবেদন ফি : ২০০০ টাকা
আবেদনের শেষ তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
/ইউএমএইচ